1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শিবচরে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
শিল্পে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের দাবি, ১০-২০ বছরের পরিকল্পনার তাগিদ ১৪৯৮টি স্পট নিয়ে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা, প্রণয়ন হচ্ছে নীতিমালা নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা সিলেটে হাম পরিস্থিতি ভয়ানক: রেড ক্রিসেন্ট চেয়ারম্যান ইবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান গবেষণার বিস্তারে প্রকাশনা ও সাইটেশনে প্রণোদনা দেবে নোবিপ্রবি রুয়েটের জমি দখলমুক্ত করতে শিক্ষার্থীদের ৭ দিনের আল্টিমেটাম বন্ধুত্ব থেকে ভালোবাসা: ক্যাম্পাসেই নতুন পরিচয় পেল হাসান-সাথীর গল্প নারীর অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবি নারী সংহতির রুয়েট শিক্ষার্থীদের টার্গেট করে বাড়ছে প্রতারক চক্রের দৌরাত্ম্য

শিবচরে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭২০ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি || মাদারীপুরের শিবচরে চারটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচ্চর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রথমে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। পরে পেছন থেকে আসা আরও দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসগুলোর সাথে ধাক্কা খায়। এতে মোট চারটি বাস ক্ষতিগ্রস্ত হয়।”

স্থানীয় বাসিন্দা খান রুবেল বলেন, “সকালে একটি চলন্ত গাড়ি পিছন থেকে আরেকটি গাড়িকে ধাক্কা দিলে দুটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এরপর পেছন থেকে আরও দুটি গাড়ি এসে দুর্ঘটনায় পড়া গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে সড়কে বিশৃঙ্খলা তৈরি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।”

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এবং কিছুক্ষণ পর ঢাকা মুখি লেনের যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT