1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যুবদল নেতার গুদাম থেকে সাড়ে ১০ টন চাল জব্দ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

যুবদল নেতার গুদাম থেকে সাড়ে ১০ টন চাল জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৬ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি || সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফ আলীর বাড়িতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় সাড়ে ১০ টন চাল জব্দ করেছে যৌথবাহিনী। অভিযানে যুবদল নেতার ভাই ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) বিকালে উপজেলার পৌর এলাকার গাড়ামাসি বাঁশতলায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার ইব্রাহিম বাঁশতলা এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।

বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনোয়ার হোসেন চাল উদ্ধারের তথ্য জানান।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, যৌথবাহিনী খাদ্যবান্ধব কর্মসূচির ১০ হাজার ৬০০ কেজি চাল জব্দ করেছে। মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের কাছ থেকে চাল কিনে গুদামজাত করেন যুবদল নেতা আশরাফ আলী। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। গুদাম থেকে ৫০ কেজির ২০০ বস্তা ও ৩০ কেজির ২০ বস্তা চাল জব্দ করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT