1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাঁথিয়ায় পুত্রবধূর বঁটির কোপে প্রাণ গেল শ্বশুরের - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সাঁথিয়ায় পুত্রবধূর বঁটির কোপে প্রাণ গেল শ্বশুরের

পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০১ বার দেখা হয়েছে

পাবনা প্রতিনিধি || পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর ধারালো বঁটির কোপে শ্বশুর মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন।

সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে সাঁথিয়া পৌর সদরের কলেজপাড়া মহল্লায় মোজামকে কুপিয়ে আহত করেন তার পুত্রবধূ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৩টার দিকে মোজাম মারা যান।

নিহত মেজামের বাড়ি সাঁথিয়া উপজেলার নাড়িয়া গদাই গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে পৌর সদরের কলেজপাড়া এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার কলেজপাড়া মহল্লার মোজামের ছেলে মিঠুর সঙ্গে পাঁচ বছর আগে আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়পরিবার জানায়, বিয়ের পর থেকে রুমি মানসিক রোগে ভুগছিলেনতিনি ঢাকাস্থ মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুলের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন

রবিবার রাত ৮টার দিকে হঠাৎ রুমির মানসিক সমস্যা দেখা দেয়। এসময় তিনি হাতের কাছে থাকা বঁটি দিয়ে তার সামনে থাকা শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় মোজামকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৩টার দিকে তিনি মারা যান।

সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান বলেন, ‍“পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ দেননি। অভিযুক্ত পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT