1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নগদের সাবেক এমডিসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নগদের সাবেক এমডিসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮০ বার দেখা হয়েছে
নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক

নিজস্ব প্রতিবেদক || মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের বেতন হিসাব ছাড়া অন্য সব হিসাবে লেনদেন স্থগিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে বিএফআইইউ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।

বিএফআইইউর এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচিত ব্যক্তিদের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের বিষয় খতিয়ে দেখতে তাদের হিসাব জব্দ করা হয়েছে।

যেসব ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তারা হলেননগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক, তার বাবা মো. ওবায়েদুল্ল্যাহ পনির, মা নাহিদ আক্তার, সাদাফ রোকসানা, রোকসানা কাশেম টুম্পা, মো. সাফায়েত আলম, মো. তাওফিকুর রহমান, মারুফুল ইসলাম ঝলক, মোহাম্মদ আমিনুল হক, ফকির বেদার উদ্দিন আহমেদ, তৈফুর রহমান, মুশফিকুর রহমান ফকির এবং তারেক হাসান সরদার।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে, সেগুলোর সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন: হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী বিএফআইইউতে পাঠাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT