1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
লক্ষ্মীপুরে বাস খালে পড়ে ৫ জনের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

লক্ষ্মীপুরে বাস খালে পড়ে ৫ জনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে
ব্রিজ ভেঙে পানিতে পড়ে যাওয়া বাস

লক্ষ্মীপুর প্রতিনিধি || লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের কারো নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে যান। তবে দুর্ঘটনার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছেনি ডুবুরি দল। এ কারণে পানির নিচে আর কেউ আটকে আছে কিনা, তা নিশ্চিত করা যায়নি।

এদিকে দেরিতে উদ্ধারকাজ শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণেই প্রাণহানি বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, “এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পেয়েছি। উদ্ধার অভিযান চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT