1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
উজানের পানিতে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

উজানের পানিতে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি || উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়ছে। আকস্মিক বন্যায় শহরের নিচের বাজার, মেহেদীবাগ, গঞ্জপাড়াসহ আশপাশের শত শত ঘরবাড়ি তলিয়ে গেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত থেকে পানছড়ি ও পার্শ্ববর্তী উজান এলাকায় টানা ভারী বর্ষণের পর চেঙ্গি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। পরে এই নদীর পানিতে নিচু এলাকা প্লাবিত হয়। ফলে বিপাকে পড়েন বাসিন্দারা।

স্থানীয়রা জানান, দ্রুত ঘরে পানি ঢুকে আসবাবপত্রসহ গৃহস্থালির জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

শহরের নিচের বাজার এলাকার ব্যবসায়ী রুহুল আমিন বলেন, “সকালে দোকানে এসে দেখি নদীর পানি দোকানের কাছে চলে আসছে। মালপত্র গুছিয়ে আনার আগেই দোকানে পানি ঢুকে গেছে।”

মেহেদীবাগের বেলাল হোসেন বলেন, “হঠাৎ পানি উঠায় আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো মেহেদীবাগ এলাকা পানিতে তলিয়ে আছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের নিচের বাজার ও মেহেদীবাগ এলাকা।”

খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “গতকাল দিনে এবং আজ সকাল থেকে আকাশ রৌদ্রজ্বল। তবুও উজানে ভারী বর্ষণের কারণে আকস্মিক এ বন্যার সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্গতদের সহায়তায় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT