1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘আর্থিক দ্বন্দ্বে’ মাকে হত্যা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

‘আর্থিক দ্বন্দ্বে’ মাকে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে
দৌলতপুর থানা, মানিকগঞ্জ (ফাইল ফটো)

মানিকগঞ্জ প্রতিনিধি || আর্থিক দ্বন্দ্বের জেরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে রবি চন্দ্র ভদ্র (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত করুনা রানী (৬২) মান্দারতা গ্রামের মৃত পটিক চন্দ্র ভদ্রর স্ত্রী। অভিযুক্ত রবি চন্দ্র তার ছেলে।

এলাকাবাসী জানান, গতকাল রাত ১০টার দিকে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবি চন্দ্র ধারালো বটি দিয়ে তার মায়ের গলায় কোপ দেন। ঘটনাস্থলেই করুনা রানী ভদ্রের মৃত্যু হয়। ঘটনার পরপরই রবি চন্দ্র পালিয়ে যান। আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে।

ওসি এ.আর.এম আল মামুন বলেন, ‍“ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT