1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কেরানীগঞ্জে যুবককে গলা কেটে হত্যা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে
দক্ষিণ কেরানীগঞ্জ থানা (ফাইল ফটো)

কেরানীগঞ্জ প্রতিনিধি || ঢাকার কেরানীগঞ্জে সগীর নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

সগীর (২৬) রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। প্রায় চার মাস আগে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন তিনি।

নিহতের স্ত্রী টিনা জানিয়েছেন, আজ সকালে সগীর দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে টিনা খবর পান যে, পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে সগীরকে হত্যা করে ফেলে রেখেছে।

থানা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আকতার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT