1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সময়সূচি ঘোষণা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সময়সূচি ঘোষণা

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || বছরের শেষভাগটা ভীষণ ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই এবার তারা পাড়ি জমাবে বাংলাদেশে। অক্টোবর-নভেম্বরে নির্ধারিত এই সফরে সীমিত ওভারের ক্রিকেট খেলবে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই আসন্ন তিনটি সিরিজের সূচি চূড়ান্ত করেছে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে অক্টোবরের ১৮, ২০ ও ২৩ তারিখে। এরপর শুরু হবে সমান সংখ্যক টি-টোয়েন্টি, যা অনুষ্ঠিত হবে অক্টোবরের ২৭, ৩০ ও নভেম্বরের ১ তারিখে।

তবে এর আগেই শারজাহতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেপ্টেম্বরের ২৭, ২৯ ও ৩০ তারিখে অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলো হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের সফরের ভেন্যুগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে। বাকি দুটি টি-টোয়েন্টি আয়োজন করা হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে মিশ্র অভিজ্ঞতা হয়েছিল টাইগারদের। ক্যারিবীয়দের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার ঐতিহাসিক কীর্তি গড়লেও ওয়ানডে সিরিজে উল্টো হোয়াইটওয়াশের শিকার হতে হয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।

বাংলাদেশ সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ অক্টোবরেই পাড়ি দেবে ভারতে। যেখানে দুটি টেস্ট খেলবে তারা। প্রথম টেস্ট শুরু হবে ২ অক্টোবর আহমেদাবাদে। আর দ্বিতীয় টেস্ট হবে ১০ অক্টোবর দিল্লিতে। এরপর নভেম্বর-ডিসেম্বরে পূর্ণাঙ্গ সফরে যাবে নিউ জিল্যান্ডে। যেখানে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে তারা।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ সূচি:

ওয়ানডে সিরিজ:
১ম ওয়ানডে – ১৮ অক্টোবর,
২য় ওয়ানডে – ২০ অক্টোবর,
৩য় ওয়ানডে – ২৩ অক্টোবর।

টি-টোয়েন্টি সিরিজ:
১ম টি–টোয়েন্টি – ২৭ অক্টোবর,
২য় টি–টোয়েন্টি – ৩০ অক্টোবর,
৩য় টি–টোয়েন্টি – ১ নভেম্বর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT