1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ধুনটে প্রবাসী নারীকে ধর্ষণ, প্রেমিক কারাগারে - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ধুনটে প্রবাসী নারীকে ধর্ষণ, প্রেমিক কারাগারে

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে
ফজলুল হক

বগুড়া প্রতিনিধি || বগুড়ার ধুনটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রবাসী প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ফজলুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ফজলুল উপজেলার বড়চাপড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের এক নারী (৩৩) জীবিকার তাগিদে ২০২২ সালে জর্ডান যান। সেখানে অবস্থানকালে মোবাইল ফোনে ফজলুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার কাছ থেকে এক লাখ টাকা নেন ফজলুল।

পরে তার দেওয়া বিয়ের প্রতিশ্রুতি অনুযায়ী গত ১ আগস্ট জর্ডান থেকে দেশে ফেরেন প্রেমিকা। পরে বিভিন্ন স্থানে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রেমিকাকে নান্দিয়ারপাড়া গ্রামে তার চাচাতো বোনের বাড়িতে নিয়ে যান ফজলুল। সেখানে শারীরিক সম্পর্ক করেন ফজলুল। এ সময় ফজলুলকে বিয়ের জন্য চাপ দেন প্রেমিকা। ফজলুল বিয়েতে রাজি না হয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ফজলুলকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী প্রেমিকা বাদী হয়ে ফজলুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, ‍“বিদেশ ফেরত এক নারীর করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি ফজলুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT