1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পাবনায় আসন পুনর্বহালের নামে অরাজকতা চলছে: জামায়াত - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

পাবনায় আসন পুনর্বহালের নামে অরাজকতা চলছে: জামায়াত

পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে
সাঁথিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের নেতৃবৃন্দ

পাবনা প্রতিনিধি || পাবনা-১ আসন আগের সীমানা পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস রঞ্জন ও ভাই আব্দুল বাতেনের ইন্ধনে তৃতীয় পক্ষ অরাজকতা করছে বলে দাবি করেছে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামী। ‎

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে পাবনার সাঁথিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।

সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান বলেন, “ইতোপূর্বে সাঁথিয়ার আলোচিত চতুরহাট কেটে নিয়ে বেড়ার মধ্যে নিয়ে যে সুবিধা নিয়েছে, সেই সুবিধা বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে তারা আন্দোলন করছে। এছাড়াও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিবার, বিশেষ করে তার ছেলে আসিফ শামস রঞ্জন ও ভাই আব্দুল বাতেন লোক ভাড়া করে ও আর্থিকভাবে ইন্ধন দিয়ে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে এই অরাজকতা করাচ্ছে। তারা আন্দোলনের নামে সাঁথিয়াগামী বিভিন্ন গাড়ি ভাঙচুর করছে। ড্রাইভারদের ব্যাপক মারধর করছে।”

তিনি আরো বলেন, “নির্বাচন কমিশনের শুনানিতে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন শুনানিতে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। বেড়াবাসী যদি একক আসনের দাবিতে আন্দোলন করে তাহলে সাঁথিয়া জামায়াতে ইসলামী সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করবে।”

‎এর আগে বিকেলে সাঁথিয়া উপজেলা একক আসন হওয়াতে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে আনন্দ শোভাযাত্রাটি উপজেলার সিএন্ডবি গোল চত্ত্বর হয়ে কাশিনাথপুর বাজার, চব্বিশ মাইল বাজার, বনগ্রাম বাজার, মাধপুর বাজার, আতাইকুলা বাজার ও ধুলাউড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর আমীর হাফেজ মাওলানা আব্দুল গফুর, সাঁথিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান, সাঁথিয়া পৌর কর্ম পরিষদ সদস্য মাহাদি হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT