1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি || চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছেন। নিহতরা হলেন—ওই গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫)।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ওই দুই ভাইকে কোপানো হয়।

স্থানীয় বাসিন্দা ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানিয়েছেন, মিন্টা ও হামজা শনিবার সকাল ৮টার দিকে উথলী গ্রামের ৭২ নম্বর ব্রিজ মাঠে কৃষিকাজ করতে যান। এ সময় প্রতিপক্ষের ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে দুই ভাইকে কুপিয়ে জখম করে চলে যান। স্থানীয়রা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে হামজার ও সাড়ে ১১টার মিন্টার মৃত্যু হয়।

উথলী গ্রামে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT