1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গলায় কলা আটকে শিশুর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

গলায় কলা আটকে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি || পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে মোতালেব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাড়িতে মারা যায় সে। মোতালেব সোহেল প্যাদার ছেলে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, “এর আগেও গলায় কলা আটকে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আমাদের ধারাণা, গলায় কলা আটকে শ্বাসরোধে শিশুটি মারা গেছে। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল শিশুটিকে।”

এলাকাবাসী জানান, আজ দুপুর ১২টার দিকে মোতালেব ও তার বড় বোন মরিয়ম (৭) বাড়ির উঠানে খেলা করছিল। এসময় মরিয়ম মোতালেবকে কলা খাওয়াতে যায়। আস্ত কলা মোতালেবের গলায় আটকে যায়। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বাউফল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT