1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এনসিএল টি-টোয়েন্টির সব ম্যাচ সিলেটে - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

এনসিএল টি-টোয়েন্টির সব ম্যাচ সিলেটে

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || বৃষ্টির কারণে স্থগিত হয়ে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আবারো মাঠে ফিরছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পুনরায় গড়াবে এনসিএল টি-টোয়েন্টি। সব ম্যাচ হবে সিলেটে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।

১৬ সেপ্টেম্বর প্রতিকূল আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল আসরটি। রাজশাহী ও বগুড়ায় চার ম্যাচের তিনটিই পরিত্যক্ত হওয়ার পর স্থগিত করে দেওয়া হয়েছিল টুর্নামেন্টটির দ্বিতীয় আসর।

রাজশাহী ও বগুড়ার মাঠগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থায় সমস্যা থাকায় ঝুঁকি নিয়ে বাকি ম্যাচগুলো সেখানে আয়োজন করা হচ্ছে না। প্রথম দুই দিনের ভেসে যাওয়া তিনটি ম্যাচ আর হবে না। ওই ম্যাচগুলোর পয়েন্ট দুই দলের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হবে। টুর্নামেন্ট আবার শুরু হবে তৃতীয় দিনের সূচি থেকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আউটার গ্রাউন্ডে হবে ম্যাচগুলো। এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার ও ফাইনাল হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। লিগ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে।

মূল স্টেডিয়ামে সকালের ম্যাচ শুরু হবে ১০টায়। আর দুপুরের ম্যাচ শুরুর সময় ২টা। আউটার মাঠের ক্ষেত্রে ৩০ মিনিট আগে শুরু হবে ম্যাচগুলো।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT