1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রীর ড্রাইভারের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রীর ড্রাইভারের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে
বাঁয়ে উদ্ধারকৃত নথি, ডানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

নিজস্ব প্রতিবেদক || চট্টগ্রামের আনোয়ারা আসনের সাবেক সাংসদ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ড্রাইভারের বাড়ি থেকে ২৩ বস্তা গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের সিকদার বাড়ি এলাকায় জাবেদ পরিবারের পারিবারিক গাড়ি চালক ইলিয়াসের বাড়ি থেকে এসব নথি জব্দ করা হয়।

দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান বিপুল পরিমাণ নথি জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৬ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিদেশে অর্থ পাচারে সংশ্লিষ্ট আব্দুল আজিজ ও উৎপল পাল নামক দুই ঘনিষ্ট সহযোগীকে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ডে থাকা এই আসামিরা জানায়, জাবেদের বিদেশে অর্জিত সম্পদ এবং অর্থপাচার সংশ্লিষ্ট বিভিন্ন গরুত্বপূর্ণ নথি সরিয়ে জাবেদের স্ত্রী রুখমিলা জামানের ড্রাইভারের বাড়িতে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে আজ রবিবার ভোরে রুকমিলা জামানের কর্ণফুলী থানা এলাকার বাড়িতে অভিযান চালায় দুদক।

অভিযানে ড্রাইভার ইলিয়াসের বাড়ি থেকে ২৩ বস্তা গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে। এসব নথির মধ্যে জাবেদের বিদেশে অর্থ পাচার, বিভিন্ন বিল পরিশোধ, দেশে-বিদেশে সম্পদ, ভাড়া আদায়সহ নানা গুরুত্বপূর্ণ নথি রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে দুদক জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT