1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে
ফাইল ফটো

হবিগঞ্জ প্রতিনিধি || প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, বেলা ১১ টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জের খোয়াই ব্রিজের ওপর পৌছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসলে ত্রুটি মেরামতের কাজ শেষে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস আটকা পড়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT