1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগাল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। রবিবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই এই ঘোষণা দেয় লিসবন।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি ঘোষণা করেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি হলো পর্তুগিজ পররাষ্ট্র নীতির মৌলিক, অপরিবর্তনীয় নীতির বাস্তবায়ন।

পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পর্তুগাল একটি ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে একটি টেকসই পথ হিসেবে মনে করে।

এসময় র‍্যাঞ্জেল গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, সব বন্দির মুক্তি এবং শত্রুতার অবসানের আহ্বান জানান। তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি পরামর্শ প্রক্রিয়ার পর, যেখানে প্রেসিডেন্ট এবং সংসদে প্রতিনিধিত্বকারী সংখ্যাগরিষ্ঠ দলসমূহ সম্মত হয়।

পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া গাজায় চলমান মানবিক বিপর্যয় মুছে দিবে না। গাজায় ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষ, ধ্বংস এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের নিন্দাও জানান তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের রাষ্ট্রস্বীকৃতির দাবিকে আরো জোরালো করতে পর্তুগালের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এর আগে একইদিনে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

সোমবার নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফ্রান্সসহ অন্যান্য দেশ একই পথে হাঁটবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT