1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আফগানিস্তানে মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আফগানিস্তানে মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || আফগানিস্তানে দেশব্যাপী ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির বাসিন্দা এবং টেলিযোগাযোগ পর্যবেক্ষণ সংস্থাগুলো আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

তালেবান সরকার দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কোনো ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে দেয়নি। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি মাসের শুরুতে তালেবান সরকার অনলাইনে পর্নোগ্রাফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট প্রবেশাধিকার সীমিত করতে শুরু করে। এর কারণ হিসেবে কর্মকর্তারা নৈতিকতার উদ্বেগের কথা উল্লেখ করেন।

আন্তর্জাতিক ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইন্টারনেট পরিষেবা পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হয়েছে।

নেটব্লকস তাদের ওয়েবসাইটে বলেছে, “তালেবান সরকার নৈতিকতা ব্যবস্থা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ায় আফগানিস্তান এখন সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে।”

২০২১ সালে তালেবান পুনরায় আফিগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে তারা ইসলামী আইন অনুযায়ী বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT