1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, ৫০ জন আহত - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, ৫০ জন আহত

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে
হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হবিগঞ্জ প্রতিনিধি || হবিগঞ্জের লাখাই উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার মনতৈল গ্রামে ফরিদ মিয়ার লোকজনের সঙ্গে নোয়াব আলীর লোকজনের সংঘর্ষ হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, পূর্ব বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয়রা জানান, মনতৈল গ্রামের ফরিদ মিয়ার সঙ্গে একই গ্রামের নোয়াব আলীর বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমাও চলছে। এর জের হিসেবে দুপুরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT