1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ছুটি শেষে খুলেছে পুঁজিবাজার - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ছুটি শেষে খুলেছে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || টানা চার দিনের (১ থেকে ৪ অক্টোবর) ছুটি শেষে খুলেছে দেশের উভয় পুঁজিবাজার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন পুঁজিবাজারে কার্যক্রম বন্ধ ছিল।

রবিবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দুর্গাপূজার ছুটি শেষে ৫ অক্টোবর থেকে যথারীতি পুঁজিবাজারের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। এদিন অন্যান্য সাধারণ সময়ের মতো সকাল ১০টায় লেনদেন শুরু হয়।

লেনদেন শুরুর ৪৫ মিনিটে ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ৪৯.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬৫ পয়েন্টে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১৩৫ কোটি টাকা। এদিকে, সিএসইর সার্বিক সূচক ৭৮.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১৫৮ পয়েন্টে। এ সময় পর্যন্ত সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫ লাখ টাকা।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার (০১-০২ অক্টোবর) দূর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ছিল। এরপরে শুক্রবার ও শনিবার সরকারি ছুটির আওতায় ছিল। ফলে বুধবার থেকে শনিবার শেয়ারবাজার বন্ধ ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT