1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গচ্ছিত স্বর্ণ কব্জায় নিতে ডাকাতির নাটক, গ্রেপ্তার ৫ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

গচ্ছিত স্বর্ণ কব্জায় নিতে ডাকাতির নাটক, গ্রেপ্তার ৫

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে
ডাকাতির নাটক সাজানো নিয়ে পুলিশের সংবাদ সম্মেলন

মানিকগঞ্জ প্রতিনিধি || মানিকগঞ্জে স্বর্ণ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য তথ্য পেয়েছে পুলিশ। গচ্ছিত স্বর্ণ কব্জায় নিতে ডাকাতির নাটক সাজায় কারিগর ও দোকান মালিক শুভ দাস (৩৫)। ডাকাতি সংগঠিত হওয়ার ২৪ ঘণ্টায় পুলিশ ডাকাতি হওয়া ৩৯ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করেছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর থানায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন।

এ ঘটনায় পুলিশ শুভসহ মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- শুভ দাস (৩৫), আমানত হোসেন রানা (২৭), সোহেল মিয়া (২১), শরিফ খান (২২), সবুজ মিয়া (২৭)। উভয়েই মানিকগঞ্জ সদর উপজেলার কান্দাপৌলি এলাকার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দোকান মালিক শুভ মোটরসাইকেল মেকানিক আমানত হোসেন রানার সাথে মাসখানেক ধরেই তার নিজ দোকানে ডাকাতির পরিকল্পনা করে আসছিল। পরিকল্পনার অংশ হিসেবে শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে বারোটায় মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির অভি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে।

নাটকীয় এই ঘটনা সত্যতার রূপ দিতে ডাকাত সদস্যদের হাতে দেশীয় অস্ত্রের ছুরিকাঘাতে আহত হন স্বর্ণ কারিগর ও দোকান মালিক শুভ দাস।

পুলিশ আরো জানায়, স্বর্ণ ডাকাতির এই ঘটনার জন্য পাঁচ লাখ টাকার মৌখিক চুক্তি হয় আমানত হোসেনের সাথে। ডাকাতি সম্পন্ন হওয়ার আগেই তাদের ৪৫ হাজার টাকা প্রদান করে শুভ দাস। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতের নাটকীয়তা স্বীকার করেন তারা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে নিয়মিত মামলা করবে। পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণালংকার ও আসামিদের আদালতে প্রেরণ করবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT