1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাভারে হাঁসের খামারে মদের কারখানা, আটক ১ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সাভারে হাঁসের খামারে মদের কারখানা, আটক ১

সাভার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে
র‍্যাবের হাতে আটক যুবক

সাভার প্রতিনিধি || ঢাকার সাভারে হাঁসের খামারের আড়ালে গড়ে ওঠা দেশীয় মদের কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫০০ লিটার দেশি মদ জব্দ করেছে র‍্যাব-৪। জব্দকৃত দেশি মদের বেশিরভাগই ঘটনাস্থলে ধ্বংস করা হয়। সেসময় এসবের সাথে জড়িত এক যুবককে আটক করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলামের নেতৃত্বে সাভার পৌরসভার ধরেন্ডা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে পৌরসভার ধরেন্ডা এলাকার ‘পল কোড়াইয়া’ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালনো হয়। অভিযানে প্রায় ৫০০ লিটার বাংলা মদ জব্দ করা হয়। বাড়ির পাশের বাগানে মাটির গর্তে ও বাড়ির ভেতরে হাঁস মুরগির পালনের ঘরে প্লাস্টিকের ড্রামে মদ রাখা ছিল। এসময় ঘটনায়স্থল থেকে ‘নিথিন এ্যান্থনি কোড়াইয়া’ নামে এক যুবককে আটক করা হয়।

আটককৃত যুবক প্রাথমিকভাবে মদ তৈরির কথা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব। পরে রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT