1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মাটিরাঙ্গায় বাস উল্টে নিহত ২ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

মাটিরাঙ্গায় বাস উল্টে নিহত ২

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি || খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকার পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- দীঘিনালা কবাখালি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা।

স্থানীয়রা জানান, চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাস আলুটিলার সাপমারা এলাকার পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুইজন মারা গেছেন।

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের মধ্যে কয়েকজনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুইজন মারা গেছেন।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) ও মনি চাকমা (১৮)।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের লাইন নিয়ন্ত্রক মো. সাহিদুল ইসলাম জানান, শান্তি পরিবহনের বাসটি বাঘাইহাট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন ১৩ থেকে ১৪ জন। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক দিপা ত্রিপুরা বলেন, “এখন পর্যন্ত ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সবার চিকিৎসা চলছে। অধিকাংশের শরীরে কাটাছেঁড়া থাকলেও কেউ আশঙ্কাজনক নয়।”

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT