1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মোংলায় খালে ভাসছিল নবজাতকের মরদেহ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

মোংলায় খালে ভাসছিল নবজাতকের মরদেহ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার দেখা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের মোংলায় খাল থেকে অজ্ঞাতনামা এক নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের শাহজালাল পাড়া এলাকার মনপুরা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, ‘‘দুপুরে মনপুরা খালে এক নবজাতকের মরদেহ দেখতে পাই। ৯৯৯-এ ফেন দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। নবজাতকের বয়স একদিন হতে পারে। কেউ বাচ্চাটির পরিচয় জানে না। মরদেহটি কীভাবে এখানে এল কেউ বলতে পারছে না।’’

মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কন্যা নবজাতকের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT