1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়া সম্ভব না: ইসি আনোয়ারুল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়া সম্ভব না: ইসি আনোয়ারুল

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে
সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম

সিলেট প্রতিনিধি || সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় এনসিপিকে ওই প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম।

রবিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন এবার কারো পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না। নির্বাচন কমিশন আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে করবে না।”

তিনি বলেন, “নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী, সবার সহযোগিতায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যেন হয়, সেজন্য কাজ করে যাচ্ছে কমিশন।”

নির্বাচন কমিশনার বলেন, “বিতর্কিত কোনো লোক নির্বাচনের দায়িত্বে আসতে পরবেন না। অতীতের মতো নির্বাচন হবে না। আমরা অনেক আইনকে খুব কঠোর আইনে পরিণত করতে যাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT