1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে
নারায়নগঞ্জ সদর মডেল থানা (ফাইল ফটো)

নারায়ণগঞ্জ প্রতিনিধি || নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আবু হানিফ(২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। গতকাল সোমবার (২০ অক্টোবর) বিকেলে তাকে পিটিয়ে আহত করা হয়। রাত ১১টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ইতু ভিলার বাড়ির দারোয়ান ছিলেন।

নিহতের ভগ্নিপতি ইব্রাহিম জানান, খানপুর এলাকার অভিসহ কয়েকজন প্রথমে আবু হানিফের বোন ও তাকে আটক করেন। এসময় তারা হানিফের খোঁজ করেন। বিকেলে হানিফকে পেয়ে তাদেরকে ছেড়ে দেন। এরপর হানিফকে মারধর করেন অভিযুক্তরা। হানিফ জ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে চলে যায় তারা। আহত অবস্থায় স্থানীয়রা হানিফকে উদ্ধার করে খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে যান। চিকিৎসকরাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, অভিযুক্তরা হানিফের বিরুদ্ধে ধর্ষণ, কখনো ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ তুলে টাকা দাবি করতেন পরিবারের কাছে। টাকা দিতে না পারায় তাকে হত্যা কর হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। অভিযুক্তদের গ্রেপ্তারে জন্য পুলিশের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT