1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যশোরে ২ কোটি টাকার সোনা জব্দ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

যশোরে ২ কোটি টাকার সোনা জব্দ

যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || যশোরের মুড়লী মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার স্বর্ণের বার ও আংটিসহ এক পাচারকারীকে আটক করেছের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় রবিবার (২৬ অক্টোবর) ভোর ৬টা ৩০ মিনিটে যশোর-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে শেখ অলিউল্লা নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কোটিয়া গ্রামের শেখ আরিজুল্লার ছেলে।

অভিযানকালে শেখ অলিউল্লার কাছ থেকে ১ কেজি ২০ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার ও ১.৪৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের আংটি, একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়। স্বর্ণের বারগুলো অলিউল্লাহ কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায়।

জব্দ করা স্বর্ণের আনুমানিক দাম ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা। অন্যান্য জিনিসসহ মোট দাম ১ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ১০১ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লাহ জানিয়েছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের জন্য যাচ্ছিলেন। ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করা হয়েছিল। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT