1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ওসমানী বিমানবন্দরে উড়োজাহাজে বোর্ডিং ব্রিজের ধাক্কা, ফ্লাইট বিলম্ব - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ওসমানী বিমানবন্দরে উড়োজাহাজে বোর্ডিং ব্রিজের ধাক্কা, ফ্লাইট বিলম্ব

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার দেখা হয়েছে
ফাইল ফটো

সিলেট প্রতিনিধি || সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী একটি উড়োজাহাজে বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগেছে। এতে সময়সূচিতে পরিবর্তন হয়েছে লন্ডনগামী এই ফ্লাইটটির।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা বিমানবন্দরে অবস্থান করছেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ জানিয়েছেন, উড়োজাহাজটি আজ সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটি ছেড়ে যাওয়ার আগে বোর্ডিং ব্রিজ সরানোর সময় ধাক্কা লাগে। এতে উড়োজাহাজটি উড্ডয়নের অনুপযোগী হয়ে যায়।

মো. হাফিজ আহমেদ বলেন, নিধার্রিত সময়ে ফ্লাইটি ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে আসা আরেকটি উড়োজাহাজ যাত্রীদের নিয়ে দুপুরে বিকল্প ফ্লাইটে সিলেট ছেড়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT