1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঝালকাঠিতে ১০ বছর পর মামলা থেকে অব্যাহতি পেলেন ৪৭ আসামি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ঝালকাঠিতে ১০ বছর পর মামলা থেকে অব্যাহতি পেলেন ৪৭ আসামি

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি || ঝালকাঠিতে ১০ বছর পরে ‘মিথ্যা’ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ ৪৭ আসামি।

বুধবার (২৯ অক্টোবর) সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম সব আসামিকে অব্যাহতির আদেশ দেন। ঝালকাঠির আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ঝালকাঠির রাজাপুরে একটি বাস পোড়ানোর অভিযোগে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি এসআই মিজানুর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেন। এতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিম আকন, রাজাপুর উপজেলা জামায়াতের আমির আবু বকর মো. সিদ্দিকসহ ৪৭ জনকে আসামি করা হয়।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মিথ্য মামলা হয়েছে। রাজ পথে থেকে আন্দোলন-সংগ্রাম করার কারণে প্রায় সব মামলায় আমাকে আসামি করা হত। এটিও একটি মিথ্যা মামলা।”

তিনি বলেন, “এই মামলার আসামিদের মধ্যে অনেকে দীর্ঘদিন জেল খেটেছেন। ১০ পর হলেও মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ায় ভালো লাগছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT