1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঝিনাইদহে কৃষকের হাত-পা ও গলা বাঁধা মরদেহ উদ্ধার - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ঝিনাইদহে কৃষকের হাত-পা ও গলা বাঁধা মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের ধানের আইল থেকে ইসাহাক আলী (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাককে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংকিরা-রাঙ্গিয়ার পোতা সড়কের বচদাড়ির মাঠ থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত ইসাহাক একই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে ধান ক্ষেতের আইলে ইসাহাক আলীর হাত-পা ও গলা বাঁধা লাশ দেখতে পান তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে, হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে সন্ত্রাসীরা। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT