1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- কাতলামারি কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ার ছেলে আরিয়ান (৪) ও ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে তাসনীম (৪)।

কাতলামারি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আল মামুন বলেন, ‘‘তিন শিশু বাড়ির পার্শ্ববর্তী নবগঙ্গা নদীতে গোসলে নামে। একপর্যায়ে তাসনীম ও আরিয়ান নদীর পানিতে ডুবে যায়। এ সময় অপর শিশুটি বাড়িতে ফিরে স্বজনদের জানালে তারা নদীতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।’’

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT