1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জুতার সূত্র ধরে উদ্ধার হলো নারীর লাশ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

জুতার সূত্র ধরে উদ্ধার হলো নারীর লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে
শাফিয়া বেগম

কুড়িগ্রাম প্রতিনিধি || কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে শাফিয়া বেগম (৪৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সা‌র্ভিসের ডুবু‌রিদল।

বুধবার (২৯ অ‌ক্টোবর) সন্ধ‌্যা সা‌ড়ে ৬টার দি‌কে বা‌ড়ির পা‌শে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপারকুরা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তি‌নি ওই এলাকার আফসার আলীর স্ত্রী।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে সবার অগোচরে বা‌ড়ি থেকে বের হয়ে যান আফিয়া। পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার বা‌ড়ির পাশে দাসিয়ারছড়ার সমন্বয়টারী ধোঁপারকুরা বিলের পা‌ড়ে তার জুতা পরে থাকতে দেখেন স্থানীয়রা। বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর থেকে ফায়ার সা‌র্ভি‌সের এক‌টি ডু‌বু‌রিদল ওই বিলে গিয়ে ঘণ্টাব‌্যাপী অভিযান চালিয়ে তার মর‌দেহ উদ্ধার ক‌রে।

স্থানীয়রা জানিয়েছেন, শা‌ফিয়া বেগম দীর্ঘ‌দিন ধরে মানসিক ও শারীরিক নানা রোগে ভ‌ুগ‌ছিলেন। বি‌ভিন্ন জায়গায় চি‌কিৎসা করার পরও তার কোনো উন্নতি হয়‌নি। ফলে, দীর্ঘ‌দিন ধরে বিষাদগ্রস্ত ছিলেন শা‌ফিয়া।

ফুলবা‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানিয়েছেন, সমন্বয়টারী ধোঁপারকুরা বিল থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT