1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রধান কার্যালয়ের জন্য জমি কিনবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

প্রধান কার্যালয়ের জন্য জমি কিনবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) পরিচালনা পর্ষদ করপোরেট হেড অফিস স্থাপনের জন্য রাজধানীর গুলশানে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জমি কিনতে কোম্পানিটির ব্যয় হবে ৩০০ কোটি টাকা।

গত বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত জমির প্লট নম্বর-১১০, রোড নম্বর-১১৩, গুলশান এভিনিউ। জমির পরিমাণ ২০ কাঠা। এই জমি কিনতে মূল্য সংযোজন কর এবং রেজিস্ট্রেশন খরচ ছাড়াই ব্যাংকটির ৩০০ কোটি টাকা ব্যয় হবে।

এর আগে, এমটিবির পরিচালনা পর্ষদ গুলশান-১ এর ১৩৮ নম্বর সড়কের ১ নম্বর প্লটে নির্মিত দ্যা কিউব নামের ২১ তলা বাণিজ্যিক ভবনের ১৫টি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছিল। বুধবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় আগের সিদ্ধান্ত বাতিল করা হয়।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর, ২০২৫) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৩ টাকা।

আর আলোচ্য সময়ে ৯ মাস বা তিন প্রান্তিক মিলে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৮৮ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৮৬ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT