1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, গ্যাস সরবরাহ বন্ধ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, গ্যাস সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || ব্রাহ্মণবাড়িয়ায় চার লেন মহাসড়ক প্রকল্পের কাজ করার সময় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহক।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, বিকেল ৪টার দিকে চার লেন প্রকল্পের কাজ করার সময় সদর উপজেলার উলচাপাড়া এলাকায় সড়কের নিচে থাকা গ্যাস সরবরাহের ছয় ইঞ্চি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে গ্যাস লিকেজ হতে থাকে। দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, বাখরাবাদের কারিগরি দল ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে কাজ শুরু করেছে। ৪-৫ ঘণ্টার মধ্যে মেরামত কাজ শেষ করে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT