1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ফের রুপালি পর্দায় তানিয়া বৃষ্টি - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ফের রুপালি পর্দায় তানিয়া বৃষ্টি

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে
অভিনেত্রী তানিয়া বৃষ্টি

বিনোদন প্রতিবেদক || ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। অভিনয় গুণে দর্শকের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছেন। তবে টিভি নাটকের কাজ নিয়েই অধিক ব্যস্ত সময় পার করেন। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

২০১৫ সালে আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। ২০১৯ সালে অভিনয় করেন ‘গোয়েন্দাগিরি’ সিনেমায়। সেই ধারাবাহিকতায় এবার তিনি যুক্ত হচ্ছেন রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমায়।

পরিচালক রায়হান খান বলেন, “ট্রাইব্যুনাল’ অসাধারণ গল্পের সিনেমা। আমি বিশ্বাস করি, এই সিনেমা দর্শকদের মনে নাড়া দেবে। এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি কোর্টরুম ড্রামা, যার মধ্যে রয়েছে তীব্র ক্রাইম থ্রিলারের ছোঁয়া। গল্পটি ঘুরে দাঁড়ায় ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি ঘিরে।”

বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটির গল্প। গম্ভীর এক চরিত্রে দেখা যাবে তানিয়া বৃষ্টিকে। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—তারিক আনাম খান, মৌসুমী হামিদ, আদর আজাদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT