1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আর কত সহ্য করব, টাকা অনেক কষ্ট করে কামাই: রিনা খান - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

আর কত সহ্য করব, টাকা অনেক কষ্ট করে কামাই: রিনা খান

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
রিনা খান

বিনোদন প্রতিবেদক || ঢাকাই চলচ্চিত্রের একসময়ের দাপুটে খল অভিনেত্রী রিনা খান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন। একসময় নিয়মিত চলচ্চিত্রে দেখা গেলেও বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত। মাঝে মাঝে নাটকেও অভিনয় করতে দেখা যায় তাকে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় রিনা খান। সেখানে নিজের নানা অনুভূতি, অভিজ্ঞতা ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে গাড়ি নিয়ে ভোগান্তির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। অটোরিকশার কারণে নিজের গাড়ি বারবার ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ বিরক্ত রিনা খান।

রিনা খান তার দেওয়া পোস্টে বলেছেন, “আর কত সহ্য করব, অটোরিকশার অত্যাচার। ৬ মাসে ৩ বার ডেন্ট পেইন্ট। টাকা অনেক কষ্ট করে কামাই।”

তবে ঠিক কীভাবে বা কোন পরিস্থিতিতে অটোরিকশার কারণে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। তবে মাত্র ছয় মাসের মধ্যে তিনবার গাড়িতে ডেন্ট-পেইন্ট করানোর বিষয়টি যে তাকে বেশ হতাশ ও বিরক্ত করেছে, তা স্পষ্ট।

চলচ্চিত্রে দীর্ঘ অভিনয়জীবনে রিনা খান শুধু খল চরিত্রেই নয়, বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। বয়স ও সময়ের সঙ্গে বড়পর্দায় তার উপস্থিতি কমে এলেও অভিনয়ের প্রতি আগ্রহ এখনো অটুট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT