1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘এই ম্যাচিউরিটি যদি আমাদের থাকত, তাহলে আমরা আলাদাই হতাম না’ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

‘এই ম্যাচিউরিটি যদি আমাদের থাকত, তাহলে আমরা আলাদাই হতাম না’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে
দীর্ঘদিনের জমানো মান-অভিমান ভুলে একসঙ্গে রুপালি পর্দায় কাজ করছেন দেব-শুভশ্রী

বিনোদন ডেস্ক || ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় তারকা জুটি শুভশ্রী গাঙ্গুলি ও দেব। তাদের পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছিল। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন এই যুগল। কিন্তু শেষটা ভালো হয়নি। দুজনের পথ দুটো আলাদা হয়ে গেছে।

সময় তাদের আবারো এক করেছে, তবে তা অভিনয়ের বদৌলতে। সোমবার (৩১ আগস্ট) সকালে ফেসবুক লাইভে যুক্ত হন শুভশ্রী-দেব। এ আড্ডায় শুভশ্রীর সঙ্গে প্রেম-বিচ্ছেদ নিয়েও কথা বলেছেন তৃণমূলের এই সংসদ সদস্য।

‘দেশু ৭’ সিনেমায় আবারো পর্দায় দেখা যাবে দেব-শুভশ্রী জুটিকে

রাগ করে শুভশ্রীর ফোন নম্বর মোবাইল থেকে ডিলিট করে দিয়েছিলেন দেব। তা স্মরণ করে তিনি বলেন, “গত পূজায় ওর ফোন নাম্বার ডিলিট করে দিয়েছিলাম। ‘ইনোসেন্ট’ নিয়ে একটা ঝামেলা হয়েছিল। ও হয়তো এখন বুঝতে পারছে আমি এরকমই। যা মুখে আসে বলে দিই। এবার ওর মনে আঘাত লাগল। ও অভিমান করল। ভাবলাম নম্বরই থাকবে না ফোনে, মনেও আসবে না।”

বিচ্ছেদের পর শুভশ্রীর সঙ্গে দেবের কথা হয়নি এমন নয়। বরং মাঝেমধ্যেই কথা বলতেন তারা। এমনকী, ঝগড়াও করতেন। আবার পরস্পরকে ব্লক করেও দিতেন। দেবের খোলামেলা বয়ান—“ওর সঙ্গে বিয়ের আগেরদিন অবধি কথা হয়েছে। আমরা কথা বলতাম, ঝগড়া করতাম। ওর সঙ্গে জনসম্মুখে কথা বলাটা মিস করতাম। আমরা যদি একটু হেসে কথা বলি বা জড়িয়ে ধরি, সোশ্যাল মিডিয়ায় সেটাই অনেক বড় হয়ে যায়।”

দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ সিনেমা দীর্ঘ দিন আটকে থাকার পর গত বছর মুক্তি পায়। তার আগে ট্রেইলার মুক্তি অনুষ্ঠানে হাজির হয়ে চমকে দেন দেব-শুভশ্রী

শুভশ্রী বিয়ের আগের দিনও দেবের সঙ্গে ফোনে কথা বলেছেন—দেবের মুখে এ কথা শুনে শুভশ্রী জিভ কাটেন। দেব কিছুটা আঁচ করতে পেরে শুভশ্রীকে প্রশ্ন করেন— “আবার বিতর্কিত মন্তব্য করে ফেললাম না কি?”

এই ফেসবুক লাইভে একাধিক নস্টালজিক মুহূর্ত তৈরি হয়েছে। এসময় দেবের কাছে প্রশ্ন করা হয়—এতগুলো বছরে শুভশ্রী কতটা বদলেছেন? জবাবে দেব বলেন, “ওর যে পরিবর্তনটা হয়েছে, সেটা খুব পজিটিভ। ম্যাচিউরিটি অনেক বেড়েছে। আন্ডারস্ট্যান্ডিংও বেড়েছে। এই ম্যাচিউরিটি যদি আমাদের থাকত তাহলে আমরা আলাদাই হতাম না।”

‘দেশু৭’ সিনেমার পোস্টারে রোমান্টিক অবতারে দেখা যায় এই প্রাক্তন প্রেমিক যুগলকে

দেব এ পর্যন্ত বলার পর হেসে উঠেন শুভশ্রী। এমনকী, সঞ্চালক অরিত্র দত্ত বণিকও দেবের কথা শুনে থমকে যান। এরপর দেব নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে মনের কথা স্পষ্ট করেন। তিনি বলেন, “আমি বলতে চাইছি, সিচুয়েশনকে হ্যান্ডেল করার যে ম্যাচিউরিটি সেটা আমাদের বেড়েছে বলেই আমরা একসঙ্গে কাজ করতে পেরেছি। নয়তো আমরা ব্লক লিস্টেই থেকে যেতাম। এমন কিছু করো না যাতে আমাদের পার্টনারকে ব্যক্তিগত অ্যাটাক করা হয়। তাদের সাপোর্ট ছাড়া আমরা এই কাজ করতে পারতাম না।”

লাইভে খুনসুটিতে মেতে উঠেন দেব-শুভশ্রী। একপর্যায়ে দেব বলে ওঠেন, “পুরোনো কথা ওকে (শুভশ্রী) জিজ্ঞাসা করো। ওর সব মনে আছে। আমাদের প্রথম দিন, হাওড়া…। ও সব মনে করিয়ে দেবে তোমাকে।” দেবের মুখে এমন কথা শুনে শুভশ্রীর অকপট জবাব—“আমার আসলে সিলেকটিভ মেমোরি, যা আমি মনে রাখতে চাই তাই মনে রাখি…’!” তারপরই দেব বলেন, “ও তার মানে আমি এখনো তোমার মনে আছি…।”

শুভশ্রী গাঙ্গুলি

একসময় টলিউডে ‘ম্যাজিক’ তৈরি করেছিল দেব-শুভশ্রী জুটি। আর সেই ম্যাজিকের নেপথ্য কারিগর ছিলেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। ২০০৯ সালে রাজের হাত ধরেই ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে এই জুটির আত্মপ্রকাশ ঘটে। প্রথম সিনেমাই বক্স অফিসে ঝড় তোলে, আর পর্দার সেই রসায়ন বাস্তব জীবনেও ডালপালা মেলতে শুরু করে। শুরু হয় সবচেয়ে চর্চিত প্রেমের গল্প।

‘চ্যালেঞ্জ’ সিনেমার পর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’ এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দেশু জুটি। দীর্ঘদিনের প্রেম যখন পরিণতির দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ছন্দপতন ঘটে! অজানা কোনো কারণে ভেঙে যায় দেব-শুভশ্রীর রিয়েল লাইফের সম্পর্ক। ফলে ভেঙে যায় রিলের সুপারহিট জুটিটাও।

দেবের সঙ্গে সম্পর্কের ভাঙন মেনে নিতে পারেননি শুভশ্রীর ভক্ত-অনুরাগীরাও

বিচ্ছেদের ধাক্কা কাটিয়ে শুভশ্রী তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন অন্যভাবে। অর্থাৎ দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান শুভশ্রী। ২০২০ সালে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে, দেব এখনো বিয়ে করেননি। তবে অভিনেত্রী রুক্মিণী মিত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই তারকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT