1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটারদের বেতন ৩৫ শতাংশ বাড়িয়েছে। তাতে ‘এ’ ক‌্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন এখন মাসিক ১ লাখ ৬০ হাজার টাকা।

আগে তারা বেতন পেতেন মাসিক ১ লাখ ২০ হাজার টাকা। ৪০ হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে। গতকাল মিরপুরে বিসিবির দ্বিতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চারটি ক‌্যাটাগরিতে ক্রিকেটারদের বেতন দেয়া হয়। নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। তারা সর্বোচ্চ টাকা বেতন পাবেন।

দ্বিতীয় সারিতে আছে ‘বি’ ক‌্যাটাগরি। এই ক‌্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ১ লাখ টাকা করে বেতন পেতেন। এখন পাবেন ১ লাখ ৩৫ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। ‘সি’ ক‌্যাটাগরির একমাত্র ক্রিকেটার স্বর্ণা আক্তার। ‘ডি’ ক‌্যাটাগরিতে রয়েছে সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার।

এছাড়া, জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। পহেলা জুলাই থেকে নতুন বেতনের স্কেল কার্যকর হয়েছে।

সিরিজ কিংবা বৈশ্বিক বা মহাদেশীয় আসরে চুক্তির বাইরে থেকে যেসব ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন তারা ওই মাসের বেতন বাবদ ৬০ হাজার টাকা করে পাবেন।

এছাড়া, ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে ৭৫ ডলার এবং ট্যুর ফি ২৫ ডলার থেকে ৫০ ডলারে উন্নিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT