1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ৩ কোম্পানি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার বা ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা দিয়েছে। কোম্পানি তিনটি হলো- ওরিয়ন ফার্মা লিমিটেড, মেট্রো স্পিনিং মিলস লিমিটেড ও ইস্টার্ন কেবলস লিমিটেড।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ প্রদানের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ওরিয়ন ফার্মা: কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৭৭) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৩৬ টাকা।

কোম্পানিটির ২০২৫ সালের গত ৩০ জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬.০৯ টাকায়।

কোম্পানিটির ঘোষিত ‘নো ডিভিডেন্ড’ সহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে আগামী ৪ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

মেট্রো স্পিনিং: কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৯৮) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৭.৪৮ টাকা।

কোম্পানিটির ২০২৫ সালের গত ৩০ জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.৯৬ টাকায়।

কোম্পানিটির ঘোষিত ‘নো ডিভিডেন্ড’ সহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে আগামী ৩ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

ইস্টার্ন কেবলস: কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪.৪৩) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৫৯ টাকা।

কোম্পানিটির ২০২৫ সালের গত ৩০ জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৯.৩২ টাকায়।

কোম্পানিটির ঘোষিত ‘নো ডিভিডেন্ড’ সহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৪ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT