1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাঙামাটিতে হাতির আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে ২ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

রাঙামাটিতে হাতির আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে ২

রাঙামাটি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে
রাঙামাটিতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত অটোরিকশা

রাঙামাটি প্রতিনিধি || রাঙামাটি সদর উপজেলার জীবতলী এলাকায় আসামবস্তি-কাপ্তাই সড়কে বন্য হাতির আক্রমণে অটোরিকশার মধ্যে থাকা দুই নারী নিহত হয়েছেন। গাড়িতে থাকা অপর দুই যাত্রী পালিয়ে বেঁচে গেলেও অটোরিকশা চালক ত্রিজয় চাকমা আহত হয়েছেন।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগরবাগান এলাকায় হাতির আক্রমণে নিহত হন ঝর্ণা চাকমা (৬৫) ও সবিতা চাকমা (৭৫)।

ঝর্না চাকমার বাড়ি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় এবং সবিতা চাকমার বাড়ি সদর উপজেলার মগবান ইউনিয়নের বরাদম গ্রামে।

পুলিশ জানিয়েছে, পাঁচজন যাত্রী নিয়ে রাঙামাটি শহর থেকে জীবতলী চেয়ারম্যান পাড়ায় যাচ্ছিল অটোরিকশাটি। জীবতলীর আগরবাগান এলাকায় পৌঁছালে বন থেকে হঠাৎ বেরিয়ে আসা একটি হাতি অটোরিকশার ওপর হামলা চালায়। এতে ঝর্ণা চাকমা ও সবিতা চাকমা গুরুতর আহত হন। তাদেরকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঝর্না চাকমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সবিতা চাকমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে রেফার করা হয়। চট্টগ্রামে যাওয়ার পথে সবিতা চাকমাও মারা যান। অটোরিকশার চালক ত্রিজয় চাকমাকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। হাতির আক্রমণে তার অটোরিকশা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জীবতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমা বলেছেন, হাতির আক্রমণে একজন ঘটনাস্থলে এবং আরেকজন চট্টগ্রামে নেওয়ার পথে মারা গেছেন।

কোতোয়ালী থানার ইনচার্জ মো. সাহেদ আলী হাতির আক্রমণে দুজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, এ ঘটনার ১০ মিনিট পর কাপ্তাই প্রজেক্ট এলাকায় আরেকটি অটোরিকশা হাতির আক্রমণের মুখে পড়ে। চালক দুলাল দৌড়ে প্রাণে রক্ষা পেলেও তার অটোরিকশাটি খাদে ফেলে দেয় হাতি।

কাপ্তাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শাহাদাত হোসেন জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বন বিভাগ ও ইআরটি সদস্যদের সহযোগিতায় গাড়িটি খাদ থেকে উদ্ধার করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT