1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুমিল্লায় মা-ভাইকে কুপিয়ে হত্যা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

কুমিল্লায় মা-ভাইকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি || মাদক কারবারে বাধা দেওয়ায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি। সোমবার (১৭ নভেম্বর) সকালে হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। অভিযুক্ত বিল্লাল ঘটনার পর থেকে পলাতক। তিনি নিহত রাহেলা বেগমের ছেলে।

পুলিশ জানায়, বিল্লালের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। আজ সকালে তিনি বাড়িতে মাদক নিয়ে ঢোকার চেষ্টা করেন। তাকে বাধা দেন ছোট ভাই কামাল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি এনে কামালকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে বিল্লাল তার মা রাহেলা বেগমকেও কুপিয়ে আহত করেন। হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মাদক কারবারে বাধা দেওয়ায় হত্যাকাণ্ড। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধও চলছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT