1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঢাকায় ১০ মাসে ১৯৮ খুন: ডিএমপি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ঢাকায় ১০ মাসে ১৯৮ খুন: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || চলতি বছরে গত ১০ মাসে ঢাকায় ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি আরো জানান, শুধু ঢাকায় প্রতি মাসে গড়ে প্রায় ২০টির মতো হত্যাকাণ্ড ঘটেছে। বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। পারিবারিক সহিংসতা, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার এবং অজ্ঞাতনামা নবজাতকের লাশ উদ্ধারও মতো বিষয়ও আছে বলে তিনি জানান।

সর্বশেষ গতকাল সোমবার ঢাকার মিরপুরে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত ও অস্ত্রধারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা, গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা, ও গত ৯ জুলাই ঢাকায় লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে ও বড় পাথরখণ্ড দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনা ছিল সবচেয়ে বেশি আলোচিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT