1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে ককটেল বিস্ফোরণ, ৩ পুলিশ আহত - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে ককটেল বিস্ফোরণ, ৩ পুলিশ আহত

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে
সোমবার রাতে কোটালীপাড়া থানার ভেতর ককটেল বিস্ফোরণ ঘটনায় সন্ত্রাসীরা

গোপালগঞ্জ প্রতিনিধি || গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ভেতরে ককটেল বিস্ফোরেণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পাশাপাশি একই সময় উপজেলা পরিষদেও ককটেল নিক্ষেপ করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা।

আহত তিন পুলিশ সদস্য হলেন- নারী কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৮৪৫) আইরিন নাহার (৩১), কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৭৯১) আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৭৬৬) নজরুল ইসলাম (৫২)।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে কয়েকজন সন্ত্রাসী থানার ভেতর একটি ও উপজেলা পরিষদে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনায়। উপজলা পরিষদে কেউ আহত না হলেও থানার তিন পুলিশ সদস্য আহত হন। পরে অন্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তদন্ত শুরু হয়েছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, “আহতরা জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে, সেগুলো মারাত্মক নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT