1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঝালকাঠিতে খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ঝালকাঠিতে খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি || ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় দুলাল খান (৬০) নামে এক সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার হয়। মারা যাওয়া দুলাল সদর উপজেলার কালীআন্দার এলাকার মৃত কালু খানের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, দুলাল প্রতিদিন নৌকায় করে সবজি এনে ঝালকাঠি শহরে বিক্রি করতেন। গত ১৬ নভেম্বর শহরে সবজি বিক্রি শেষে নৌকায় বাড়ি ফিরছিলেন তিনি। বাদামতলা খেয়াঘাট এলাকায় নৌকা থেকে খালে পড়ে নিখোঁজ হন তিনি। দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। আজ তার মরদেহ উদ্ধার হয়।

ঝালকাঠির সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “মরদেহটি উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT