1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে
আটপাড়া থানা (ফাইল ফটো)

নেত্রকোণা প্রতিনিধি || নেত্রকোনার আটপাড়ায় মাছ ধরার জন্য খাল সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের কালিয়াখালী গ্রামের একটি খাল পাড়ে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া হৃদয় একই গ্রামের সজলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে মাছ ধরার জন্য কালিয়াখালী খালের পানি সেচ দিচ্ছিলেন হৃদয়। এ সময় সেচ পাম্পের তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় নেত্রকোণা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানি সেচ দিতে গিয়ে হৃদয় মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT