1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পদ্মায় নৌকা ডুবে দুইজনের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

পদ্মায় নৌকা ডুবে দুইজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার দেখা হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে আহতাবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রশিদ (৬০) ও একই গ্রামের মৃত শরাফত হোসেনের ছেলে মৃত মামুন হোসেন (২৭)।

প্রাণে বেঁচে ফেরা শরিফুল ইসলাম বলেন, ‘‘আব্দুর রশিদ ও মামুন জমিতে আখ লাগানোর জন্য প্রতিদিন চড়ে যেতেন। মঙ্গলবার চারজন ছোট ডোঙ্গা নৌকা দিয়ে নদী পার হচ্ছিলাম। হঠাৎ নৌকাটি কাত হয়ে ডুবে যায়। এ সময় সবাই প্রাণ বাঁচানোর চেষ্টা করি। কিছু সময় পরে পায়ের নীচে মাটি অনুভব করি এবং তীরে উঠে জ্ঞান হারিয়ে ফেলি।’’

প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, ‘‘আমরা নদী পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম। ওদের পরেই আমরা যেতাম। কিন্তু, নৌকাটি কিছুদূর যেতেই ডুবে যায়।’’ ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ আব্দুর রব তালুকদার পদ্মায় নৌকা ডুবে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT