1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ট্রলারসহ ৬ জেলে অপহরণ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

ট্রলারসহ ৬ জেলে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার দেখা হয়েছে
ফাইল ফটো

কক্সবাজার প্রতিনিধি || বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার সময় কক্সবাজারের টেকনাফ উপকূলীয় জলসীমা থেকে একটি ট্রলারসহ ছয় জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন ‘আরাকান আর্মি’। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের কাছাকাছি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, বঙ্গোপসাগর থেকে ফেরার পথে ছেড়াদ্বীপের কাছাকাছি এলাকায় আরাকান আর্মি একটি ট্রলারসহ ছয় মাঝি-মাল্লাকে অপহরণ করে।

অপহৃত ট্রলারের মালিক জাকির হোসেন বলেন, ‍“ট্রলারটি নিয়ে গত ১৫ নভেম্বর আব্দুর করিম মাঝিসহ ছয় জেলে মাছ ধরতে সাগরে যান। ১৮ নভেম্বর সকালে ঘাটে ফেরার পথে ছেড়াদ্বীপের কাছাকাছি পৌঁছালে আরাকান আর্মি তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তাদের আটক করে ট্রলারসহ নিয়ে যায়।”

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে টহল জোরদার করেছে। টহলের সময় আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা কয়েকটি বাংলাদেশি ট্রলার শনাক্ত করা হয়। জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রায় ১৮৮ বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা আটক করা হয়েছিল। পরে তাদের মুক্তি দেওয়া হয়। কিন্তু আইন অমান্য করায় ফের এ ধরনের ট্রলার ধরা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “ট্রলারসহ কিছু জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।”

বিজিবির তথ্য অনুযায়ী, গত ১১ মাসে নাফ নদ ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় ২০০ জনকে বিভিন্ন সময় বিজিবির সহায়তায় ফেরত আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT