1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬ থেকে ২০ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২২ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৬.৪১ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩২.৯০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৭.৫০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট নিটিংয়ের ১৫.২৫ শতাংশ, জিকিউ বলপেনের ৯.৬৮ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৫.৭৬ শতাংশ, স্কয়ার ফার্মার ৫.৬৮ শতাংশ, মেঘনা সিমেন্টের ৪.৬১ শতাংশ, পেনিনসুলা চিটাগাংয়ের ৩.৯৫ শতাংশ, বাটা সুর ৩.৪৮ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ২.৬১ শতাংশ ও এসিআইয়ের ২.৪৯ শতাংশ শেয়ার দর কমেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT