1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হোসেনপুরে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

হোসেনপুরে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি || কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলায় বিদ্যুৎস্পর্শে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরের দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা একই পরিবারের আপন দুই ভাই। তারা হলেন- নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)। তাদের এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি জানান, ভোরে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নূরু খান। এসময় পথে ছিঁড়ে থাকা বিদ্যুতের তার দেখতে না পেয়ে তাতে পা লাগে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। এসময় তাকে বাঁচাতে দৌড়ে ছুটে যান ছোট ভাই ফজলু খান। তখন তিনিও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, ঘটনার খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT