1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে
পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কৃষিজমি

পঞ্চগড় প্রতিনিধি || পঞ্চগড়ে শীতের আমেজ দিনদিন বাড়ছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলায় রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিসের তথ্য মতে, গতকাল শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থ্যাৎ, একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে। সামনে তাপমাত্রার আরো অবনতি হবে।

এদিকে, আজ ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাট। বিভিন্ন ধরনের যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, “আজ সকাল ৯টায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা কমতে পারে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT